Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকার একটি স্থানীয় ভেন্যুতে এমটিবি টাউন হল ২০২৬ আয়োজন করে। এই টাউন হলের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং আগামী দিনের কৌশলগত লক্ষ্য নিয়ে এমটিবিয়ানদের মধ্যে ঐক্য ও দিকনির্দেশনা প্রদান যেখানে গ্রাহকের আস্থা পুনর্গঠন ছিল প্রধান গুরুত্বের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালকবৃন্দ – মোঃ আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুর, এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকটির চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরও সুদৃঢ় করাই এমটিবি’র যাত্রার মূল কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক ও মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে এমটিবি’র দীর্ঘমেয়াদি টেকসই অগ্রযাত্রা ও স্থায়ী সফলতার প্রধান ভিত্তি।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা, সুবিধা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এমটিবি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এমটিবি টাউন হল ২০২৬ এমটিবিয়ানদের মধ্যে অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের ভিত্তিতে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থার মাধ্যমে ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০