Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা সংবাদের প্রতিবাদে সীতাকুণ্ড প্রেস ক্লাবে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদের প্রতিবাদে সীতাকুণ্ড প্রেস ক্লাবে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে দৈনিক আমার দেশসহ কয়েকটি অনলাইন পত্রিকায় সাগর থেকে বালু উত্তোলন বিষয়ে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিল এবং জামায়াত নেতা মো. রায়হান উদ্দিন। সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কৃষিজমি রক্ষায় গ্রামবাসীর প্রতিরোধ’ শিরোনামের সংবাদ ছাপা হয়। যা উদ্দেশ্যমূলক অপপ্রচার।

রাযহান উদ্দিন অভিযোগ করেন, কৃষিজমি ভরাট–সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সাথে তার এবং জামায়াতের কোন নেতার সম্পৃক্ততা না থাকলেও বিভ্রান্তিকরভাবে নাম জড়িয়ে সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্নের চেষ্টা চলছে। তিনি বলেন, পরিবেশ ধ্বংস বা কৃষিজমি নষ্ট করার মতো কোনো বেআইনি কাজে আমরা কখনো জড়িত নই, ভবিষ্যতেও হবো না। প্রকাশিত সংবাদে আমার কোন ধরণের বক্তব্য নেওয়া হয়নি।

এ মিথ্যা সংবাদ প্রত্যাহার না করলে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নিজামুদ্দিন, জয়নাল আবেদীন, রবিউল হোসেন সোহেল, আব্দুস সালাম, কাজী খাইরুল আলম, জামশেদুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০