Bhorer Darpan
৭ জানুয়ারী ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে জমির বিরোধে বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

মিরসরাইয়ে জমির বিরোধে বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের বসত ঘর গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় নগদ টাকা ও স্বাণালঙ্কার লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে খৈয়াছড়া ইউনিয়নের চরারকুল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চরারকুল মুঘুল মেস্ত্রী বাড়ির আরিফুল ইসলামের পরিবার একই বাড়ির হেলালের পরিবারের কাছে সাড়ে ৪ শতাংশ জমি পাওনা রয়েছেন পক্ষান্তরে হেলালের পরিবার আরিফুল ইসলামের পরিবারের কাছে আড়াই শতাংশ জমি পাওনা রয়েছে। জমির মিমাংসা করার জন্য বহুবার বৈঠক হলেও কোন সমঝোতা ছাড়াই শেষ হয়।

একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে উভয় পক্ষের মধ্যে। মিথ্যা মামলায় জেল খেটেছেন আরিফুল ইলামের পরিবারের একাধিক সদ্যরা। সর্বশেষ মঙ্গলবার দুপুরে হেলালের নেতৃত্বে বহিরাগত ১০ থেকে ১২জনের একটি দল ২টি সিএনজি নিয়ে এসে দেশিয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে আরিফুল ইসলামের বসতঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়।

ঘরের প্রতিটি মালামাল আসবাপত্র উঠানে চুড়ে ফেলে দেয়া হয়েছে।
ভুক্তভোগি পরিবারের পুরুষ সদস্য আরিফুল ইসলাম জানান,  মঙ্গলবার হেলাল-বেলাল ও তাদের ভাড়া করা সন্ত্রাসী কাওছারসহ ১০ থেকে ১২জন  তাদের বসতঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। এসময় তার মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ৯লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত হেলাল জানান, ২০১৭ সালথেকে তাদের ক্রয়কৃত জমি ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করেও কাজ হয়নি। আইন আদালত করেও কোন সমাধান পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে উচ্ছেদ করতে হয়েছে।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, বসত ঘর ভেঙ্গে ফেলার খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০