Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে জামায়াতের উদ্যোগে আছিয়া ও খাদিজা পেল মাথা গোঁজার ঠাঁই

মিরসরাইয়ে জামায়াতের উদ্যোগে আছিয়া ও খাদিজা পেল মাথা গোঁজার ঠাঁই

চট্টগ্রামের মিরসরাইয়ের মালিয়া ইউনিয়নের অজোপড়াগায়ে বসবাস করেন‌‌ বয়োঃবৃদ্ধ দুই বোন আছিয়া ও খাদিজা। স্বামী সন্তানহারা অসহায় দুই বোনের মাথা গোঁজার ছিলোনা কোন‌‌ঠাই। বর্ষায় জলে ভিজে, রোদে পুড়ে, তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছিলেন।

সাম্প্রতিক ১৩ নং ইউনিয়ন জামায়াতের নজরে আসলে দলিয় সিদ্ধান্ত মোতাবেক অসহায় দুই নারীর ঘর তৈরি করে দেয়ায় সিদ্ধান্ত নেয়া জামায়াতে ইসলামী। স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে গত ১ মাসের প্রচেষ্টায় একটি দুই কক্ষ বিশিষ্ট টিনের ঘর নির্মাণ করে দেন।

রবিবার ( ৪ জানুয়ারি) সকালে মিরসরাই জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান দুইটি ঘরের চাবি হস্তান্তর করেন দরীদ্র দুই নারির কাছে।
চাবি হস্তান্তরকালে এডভোকেট সাইফুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় চেষ্টা করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। তবে এসব বিষয় বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রচার মাধ্যমগুলোতে দেওয়া হয়না। ভালো কাজের পাশাপাশি ভালো কাজগুলো প্রচার করা প্রয়োজন এতে অন্যরাও ভালো কাজে উৎসাহিত হবে ভালো কাজে এগিয়ে আসবে।

নতুন ঘর পেয়ে আছিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, একটা ভাঙ্গা ঘর, ভাঙ্গা বেড়া আর ছিদ্রে ভরা ছিলো টিনের চালা। বৃষ্টি হলে ঝরঝর করে পানি পড়ে কাঁথা বালিশ ভিজে যেতো। ভাঙ্গা বেড়া দিয়ে শীতের রাতে উত্তরের বাতাস বিনা বাধায় ঘরে ঢুকে যেতো। তীব্র শীতে কাঁথা মুড়িয়ে ও শীত নীবারণ করতে পারতাম না। জামায়াতের লোকজন ঘরটা করে দিয়েছে আমাদের দুই বোন কে। একপাশে আমি আছিয়া অন্যপাশে আমার বোন খাদিজা থাকবে। জামায়াতের লোকজনের জন্য আমরা দোয়া করি। আমাদের আরেক বোন আছে তার ঘরও ভাঙ্গা। তার ঘরটা করে দিলে তারও থাকার জন্য ভালো হতো।

জামায়াতের স্থানীয় দায়িত্বশীলরা বলেন আমাদের নিজেদের পকেটের টাকায় দুই বোনের জন্য ঘরটি করে দিয়েছি। ভবিষ্যতে যদি সম্ভব হয় অন্য বোনের ঘরটিও করে দেবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০