Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট শাহ আমানত রেস্টুরেন্টে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।

জামালপুর মাদরাসার মুহাতামিম মাওলানা মকসুদ আহম্মদের সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের উত্তর জেলার সভাপতি মাওলানা জাফর উল্লাহ নিজামী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, বাংলাদেশ খেলাফতে মজলিসের মিরসরাই উপজেলার সভাপতি মাওলানা মুফতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মফিজ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুগ্ম আহবায়ক অধ্যাপক আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মো. মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতে সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন।

এতে প্রধান অতিথির বক্তব্য এডভোকেট ছাইফুর রহমান বলেন, আমরা ১১ দল একত্রিত হয়ে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করবো। আমরা বিজয়ের জন্য কাজ করবো এবং বিজয় পরবর্তী দেশ গঠনে একসাথে কাজ করবো। আমার চাঁদাবাজি, ঘুষ-দূর্ণীতি, লুটপাট, দখল বাণিজ্য, হত্যা রাহাজানি চিরতরে বন্ধ করে দিবো।
নির্বাচনী সমাবেশে জামায়াতের পাশাপাশি ১১ দলিয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০