Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে পল্ট্রি খামারে আগুন, পুড়ে গেছে আড়াইহাজার মুরগি ২০ লাখ টাকার ক্ষতি

মিরসরাইয়ে পল্ট্রি খামারে আগুন, পুড়ে গেছে আড়াইহাজার মুরগি ২০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি পল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারের ৫ দিন বয়সি আড়াই হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। খামারির দাবি মুরগির বিশাল শেড়, খাবার ও বাচ্চা সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খামারের মালিক মোহাম্মদ আশরাফ উদ্দিন সৌরভ জানান, সকালে মুরগির বাচ্চাকে খাবার ও পানি দিয়েছেন। মুরগির বাচ্চাকে গরম রাখার জন্য ২০০ ওয়ার্ডের হিট বাল্প জ্বালিয়ে যান। ওই হিট বাল্প থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারে আগুন লাগার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসে খবর দেন ও স্থানীয় দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। খামারে বাতাস রোধক ত্রিপল ঝোলানো ছিলো। ত্রিপলের করনে আগুন দ্রুত ছড়ায়। এতে সামান্য সময়ের মধ্যে পুরো খামার পুড়ে যায় ও খামারে সদ্য তোলা আড়াই হাজার মুরগির বাচ্চা ও অর্ধশত খাদ্যের বস্তা পড়ে যায়।

খামারি আশরাফ জানান, দুটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা লোন নিয়ে ১৬ লাখ টাকা ব্যায়ে মুরগির জন্য বিশাল শেড়টি তৈরি করেছেন। মাত্র ৫ দিন আগে কাজি পোল্ট্রি ফার্ম থেকে চুক্তির মাধ্যমে আড়াই হাজার বাচ্চা আনা হয়েছে সেই টাকা ও খাবারের টাকাও বাকি। ব্যাংকের লোন বাচ্চার টাকা সহ এখন ২০ লাখ টাকার দেনার মধ্যে পড়ে গেছি।

মিরসরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ হোসেন জানান, খামারটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম দ্রুত রওনা দিলেও সুরু ও অপরিচিত রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে একটু বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না আনলে পাশ্ববর্তী খামার ও একটি মসজিদ পুড়ে যেতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০