
চট্টগ্রামের মিরসরাইয়ে সদ্য প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মুনাজাত সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মুনাজাত সম্পন্ন হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা বিএনপির সদস্যসচিব কামরুল হাসান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা নুরুল আমিন বলেন, মহাকাব্যের মহিয়সি মহারানী ৩ বারের সফল ও সার্থক জনদরদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এতিম করে চলে গেছেন। আমরা মরহুম প্রীয় নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহর নিকট তার জান্নাত কামনা করছি। প্রিয় নেত্রীর হাতে গড়া বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে সরকার গঠন করবে আমরা সেই চেষ্টা করবো। আমি বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী ছিলাম। কিন্তু দল আমার থেকে যাকে বেশি যোগ্য মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছে। আমরা ব্যক্তি নয় ধানের শীষ কে ভোট দেবো, স্বাধীনতার ঘোষক জিয়া, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য সন্তান তারুণ্যের প্রতীক তারেক জিয়ার ধানের শীষে ভোট দেবো। ধানের শীষ কে আগামী নির্বাচনে সংসদে পাঠাবো।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক কমিশনার জামশেদ আলম, ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, মুন্না চোধুরী, ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দিদার মেম্বার, ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এডভোকেট সাখাওয়াত হোসেন, ৯ নং সদর ইউনিয়ন বিএনপি সদস্যসচিব কামরুল হাসান, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর রাসেল মিয়াজী, ৮ নং সদর ইউনিয়ন বিএনপির দূর্গাপুর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, বিএনপি নেতা নিজাম উদ্দিন লিটন, যুবদল নেতা বাবলু মিয়াজী, তারিফুল ইসলাম, সালাউদ্দিন, ছাত্রদল নেতা তরিফুর রহমান বাবু, আনোয়ার হোসেন, জহুরুল হক ও বিএনপি নেতা হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিনের নেতৃত্বে দোয়া মুনাজাত সম্পন্ন হয়।