Online Desk
১১ জানুয়ারী ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ব্যাংক থেকে বের হতেই চৌঁ-মেরে লাখ টাকা ছিনতাই, অঝোরে কাঁদছেন‌ বৃদ্ধ

মিরসরাইয়ে ব্যাংক থেকে বের হতেই চৌঁ-মেরে লাখ টাকা ছিনতাই, অঝোরে কাঁদছেন‌ বৃদ্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধ। কিছু বুঝে উঠার আগেই চৌ মেরে টাকা নিয়ে লাপাত্তা ৩ ছিনতাইকারি। নিজের কষ্টার্জিত টাকা হারানোর শোকে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন ষাটোর্ধ বৃদ্ধ মনসুর আহাম্মদ।

আজ রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে৷ ছিনতাইয়ের শিকার বৃদ্ধ মনসুর আহাম্মদ (৬০) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড লুদ্দাখালী গ্রামের সফল আলী মালে বাড়ির বাসিন্দা।

ছিনতাইয়ের শিকার হওয়া মনসুর আহাম্মদ জানান, আমার জমানো দেড় লাখ টাকা উত্তোলন করে গায়ে পরিধানকৃত কোর্টের ভেতরের দুই পাশের পকেটে ৫০ হাজার ও ১ লক্ষ টাকা নিয়ে বের হয়ে ব্যাংকের মূল ফটকে পৌছালে দুজন মাস্ক পরিহিত যুবক হঠাৎ আমার এক পকেটে হাত দিয়ে এক লক্ষ টাকা টান দিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়৷ আমি কিছু বুঝে উঠতে পারিনি কি হলো আমার সাথে।

মনসুর আহাম্মদের বড় ছেলে তায়েফ জানান,প্রবাস ফেরত বাবা নিজের জমানো টাকা পারিবারিক কাজে উত্তোলন করতে এসে ছিনতাই শিকার হয়েছেন ।

এছাড়া তিনি বলেন টাকা উত্তোলন করে ব্যাংকের সীমানা পার হওয়ার আগেই টাকা ছিনতাই হয়েছে। ব্যাংক তাদের গ্রাহকদের নূন্যতম নিরাপত্তা দিতে পারছে না৷ সিকিউরিটি গার্ড বলছে গেটের বাইরে কি হচ্ছে সেসব তাদের দেখার বিষয় না৷ সিসিটিভি ক্যামেরা নেই প্রধান ফটকে৷ শান্তনা পর্যন্ত দিতে আসেনি৷ আমরা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি৷

এ বিষয়ে ইসলামি ব্যাংক পিএলসি মিরসরাই পৌর সদর শাখা কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে জেনেছি৷ থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি৷ তদন্ত করে ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০