Bhorer Darpan
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে মৎস্য প্রকল্পে বর্জ্য ফেলে ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ 

মিরসরাইয়ে মৎস্য প্রকল্পে বর্জ্যে ফেলে ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ 

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি এবং গরুর খামারের বিষাক্ত বর্জ্য পদার্থ ও বিষ্ঠা দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে ইকবাল পোল্ট্রি কমপ্লেক্সের বিরুদ্ধে৷ বুধবার এবং বৃহস্পতিবার রাতে উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট এলাকায় অবস্থিত কমলা সাগর দিঘিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধুম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও তরুণ উদ্যোক্তা সাকিব চৌধুরী ৬ একর জায়গার ওপর কমলাসাগর নামে একটি দিঘিতে মাছ চাষ করেন। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘোচানোর। কিন্তু পার্শ্ববর্তী ইকবাল পোল্ট্রি এন্ড ডেইরি এগ্রো মুরগি এবং গরুর ফার্মের বিষাক্ত বর্জ্য পদার্থে ভেঙে গেল সেই স্বপ্ন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী সাকিব চৌধুরী বলেন, আমি প্রায় ৮ বছর ধরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করছি।

মাছের প্রকল্পের পাশে আওয়ামী লীগ নেতা জাবেদ ইকবালের মুরগী ও গরুর খামার গড়ে তুলেছে। বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা না করেই সরাসরি খামারের বর্জ্য ফেলছে মাছের প্রকল্পে। এতে গত কয়েকদিন ধরে অর্ধকোটি টাকা মাছ মারা যায়। প্রকল্পের পানি ব্যবহারের কারণে গ্রামের মানুষের দেখা দিয়েছে চর্মরোগ। গত দুদিন ধরে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে। মরে পঁচা ধরায় বাজারেও বিক্রি করার সুযোগ হয়নি। প্রতিটি মাছের সাইজ ছিল এক থেকে দেড়কেজি৷ এই মৌসুমে আমার ইনভেস্ট ছিল ৭০ লক্ষ টাকার উপরে৷ ইতোমধ্যে প্রায় মাছ মরে গেছে। 

তিনি আরও জানান, গত ৮ বছর মাছ বড় হলেই বিষাক্ত বর্জ্য ফেলে ইচ্ছেকৃত ভাবে মাছ মেরে ফেলেন‌এই নেতা৷ এই নিয়ে অভিযোগ করলে মামলা হামলার ভয় দেখাতো আওয়ামী লীগের ক্ষমতা দেখাতো। এই পর্যন্ত গত ৮ বছরে ২ কোটি টাকার উপরে মাছ মেরে ফেলেছে আওয়ামী নেতা জাবেদ ইকবাল৷ ‘

অভিযুক্ত ইকবাল পোল্ট্রি এগ্রো কমপ্লেক্সের সত্ত্বাধিকারী ধুম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাবেদ ইকবালের বক্তব্য জানতে তার বাড়িতে এবং ফার্মে গেলে তাকে পাওয়া যায়নি৷ এছাড়া তার ব্যবহৃত মুঠোফোন নম্বর, ওয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি৷ 

এ বিষয়ে মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দিঘি ও পাড়ে অনেকগুলো মাছ মরার বিষয়টি জেনেছি। মৎস্যচাষী সাকিব অভিযোগ করেছে মুরগির ও গরুর ফার্মের বিষাক্ত বর্জ্য পদার্থ বিষ্ঠার কারণে মাছ গুলো মারা গেছে। এর আগেও এমন ঘটনা ওইখানে ঘটেছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব৷ 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘ বিষাক্ত বর্জ্য পদার্থ কমলাসাগর দিঘির মাছ মরে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি৷ মৎস্য অফিসারের সাথে আলোচনা করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০