Shakil Shah
৭ সেপ্টেম্বর ২০২১, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্ক্র্যাপ লুটের চেষ্টা, আনসার বাহিনীর গুলি

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্ক্র্যাপ লুটের চেষ্ট চালিয়েছে এক দল দুষ্ক্রিতিকারী। স্ক্র্যাপ লুট নিয়ন্ত্রন করতে গিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের সাথে চোর চক্রের গোলাগোলির ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম কারখানার উত্তর-পূর্বাংশে এঘটনা ঘটে। এসময় আরিফুল ইসলাম (২৮) নামে একজন সহ একাদিক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বিএসআরএম গ্রুপের ব্যাপস্থাপনা পরিচালক (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, সোমবার রাত সাড়ে আটটায় কারখানার উত্তর-পূর্বাংশে রাখা স্ক্র্যাপ চুরি করার জন্য ৪০-৪৫ জনের সংঘবদ্ধ চোর চক্র চেষ্ঠা করে। এসময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে চোর চক্রের সদস্যরা তাদের লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা হাতাহাতি করলে আনসার সদস্যরাও অ্যাকশনে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনা পরবর্তীতে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া কারখানার স্ক্র্যাপ চুরির ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তবে স্থানিয় একাদিক প্রত্যক্ষদর্শি জানায়, স্ক্র্যাপ লুটের চেষ্টাকালিন সময়ে সংঘর্ষের ঘটনায় মোঃ আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তার দুই পা বন্দুকের ছররা গুলিতে ঝাঝরা হয়েগেছে। আরিফুল ইসলাম ছাড়াও একাদিক চোর সদস্য আহত হলেও তাদের নাম পরিচায় প্রকাশ করছেনা কেউ। আহত আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরিফুল ইসলামের মামা জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে বিএসআরএম কারখানায় সংঘর্ষের ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন আরিফুল। পরবর্তীতে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরিফুলের অবস্থা আশঙ্কাজনক। সে স্থানীয় খিলমুরালী গ্রামে পানের দোকান করে বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, সোমবার রাতে আহত আরিফুল ইসলাম সহ ৫০ সদস্যের একটি চোর চক্র বিএসআরএমের স্ক্র্যাপ লুট করার জন্য প্রবেশ করে। এসময় দায়িত্বরত আনসারবাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আরিফুল ইসলাম সহ কয়েকজন আহত হয়। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি বিএসআরএম কর্তৃপক্ষ দায় স্বীকার না করলেও স্থানীয়দের বক্তব্যে এর সত্যতা পাওয়া যায়। গুলিতে আহত ও চুরির বিষয়ে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, থানার রেকর্ড অনুযায়ী আহত আরিফুল ইসলাম ইতিপূর্বে সাড়ে ৪ হাজার কেজি বিএসআরএমর চোরাই স্ক্র্যাপসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সে জামিনে এসে পুনরায় চুরি করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০