Ibrahim Atiullah Anik
১ ডিসেম্বর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে ছাগল চুরির মামলায় তিনজনকে জেলহাজতে প্রেরণ করে

মির্জাপুরে ছাগল চুরির মামলায় তিনজনকে জেলহাজতে প্রেরণ করে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় স্থানীয়রা ছাগলসহ চোর ধরে গণধোলাই দেয়। এ ঘটনায় চোরের বড় বোন পারুল আক্তার বাদী হয়ে থানায় মামলা করলে তদন্ত ছাড়াই তিনজনকে জেলহাজতে প্রেরণ করে মির্জাপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার।

‎মামলার বাদি পারুল আক্তারের বাড়ি (৩২) উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামে।তার ভাই সাদ্দাম হোসেন ছাগল চুরি করে ধরা পড়ে এবং গণধোলাইয়ের শিকার হন। তারা ভাই-বোন ওই এলাকার মো. পাষান মিয়ার সন্তান। জানা যায়,সাদ্দামের সহযোগী হিসেবে আরেকজন ছিল,কিন্তু বর্তমান সে কোথায় আছে কেউ জানেনা।

‎ঘটনাটি ঘটে গত ২২ই নভেম্বর শনিবার বেলা আনুমানিক ১২ টার সময় হোসেন মার্কেট এলাকায়।

‎স্থানীয়রা জানান, মামুদপুর থেকে ছাগল চুরি করে অটোরিকশায় হোসেন মার্কেট-গোড়াইয়ের দিকে নিয়ে গেছে এমন খবর পাই আমরা।আমরা রাস্তায় বাঁধা দিলেও অটো থামেনি। পরে অটো ধাওয়া করে গোড়াই সৈয়দপুর এলাকায় গিয়ে ছাগলসহ চোর আটক করে হোসেন মার্কেট নিয়ে আসি। এই খবর জানাজানি হলে পূর্বে যাদের ছাগল চুরি হয়েছিল তারা এসে উপস্থিত হয়। পরে চুরির সত্যতা মিললে চোরের বোন পারুল আক্তার উক্ত ভুক্তভোগীদের জরিমানা বাবদ বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে যান।

‎পরবর্তীতে চোরের বোন পারুল আক্তার আটজনকে নামীয় আসামি ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান থানা পুলিশ।

‎মামলার বিবাদি ও তাদের পরিবারবর্গরা জানান, পারুলের ভাই ছাগল চুরি করেছে, ধরাও পড়েছে। এটা তারা স্বীকার করেছে। এলাকাবাসী হিসেবে আমরা সবাই মিলে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছি। এখন তারাই পুলিশের সাথে মিল করে আমাদের নামে মামলা দায়ের করেছেন এবং ৩ জন জেলহাজতেও আছেন।

‎আবার অনেক আসামি জানেনি না যে আসলে কি ঘটনা হয়েছিল সেদিন। মাহবুব নামের এক আসামিকে গ্রেফতার করে মারধর করেছে পুলিশ, এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবার থেকে।

‎মামলার বাদি ও অভিযুক্ত চোর সাদ্দামের বোন পারুল আক্তার বলেন, আমার ভাই অটোরিকশা চালক। সে তো চুরি করতে পারে না। ছাগল কোথায় থেকে আসল, কে নিয়ে আসল জানেনা তার ভাই।

‎এ বিষয়ে এস আই প্রদীপ চন্দ্র সরকার বলেন, চাঁদাবাজি মামলার দায়ে তাদের গ্রেফতার করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০