Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী আমিনুরকে গুলি করে হত্যা

মির্জাপুরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী আমিনুরকে গুলি করে হত্যা

‎টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আফ্রিকা লিস্পুপুর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন।
‎আমিনুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে দীর্ঘ ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপে নিজে ব্যবসা করতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথা লক্ষ্য করে ৬টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজিজ সিদ্দিকীর চার ছেলে-মেয়ের মধ্যে আমিনুল মেজো। আমিনুল এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার মরদেহ এক সপ্তাহের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন গোড়াইল গ্রামের বাসিন্দা মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এদিকে তাঁর মৃত্যুতে গোড়াইল গ্রামসহ পরিবারে চলছে শোকের মাতম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০