ঢাকা

মির্জাপুরে ৫৬ তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ৬ নভেম্বর ২০২৫ , ৮:০২:০৪ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরে ৫৬ তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

‎টাঙ্গাইলের মির্জাপুরে ৫৬ তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল দশটার সময় পুলিশ ট্রেনিং সেন্টার এ এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ‍্যাডমিন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

‎এসময় উপস্থিত ছিলেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম, অ্যাডিশনাল ডিআইজিবৃন্দ, পিটিসি টাঙ্গাইলের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ, টাঙ্গাইল জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবর্গ, সাংবাদিকগণ, প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যবৃন্দ। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

‎মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ৫৬ তম টিআরসি ব্যাচের ৬২৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে।

‎প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করাই হবে তাদের প্রথম ও প্রধান অঙ্গীকার। এ সময় তিনি নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তার বক্তব্যে শেষ করেন।

আরও খবর

Sponsered content