Ibrahim Atiullah Anik
১৫ ডিসেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে এক ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুকসুদপুরে এক ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার জলিরপাড়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সালাম ফকির, শুকুর আলী, মনিমোহন হিরা, জাহিদ শেখ প্রমুখ। মানববন্ধন শেষে উপ-সহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের কুশপুত্তলিকা দাহ করা হয় ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলিরপাড় ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাস ঘুষ ছাড়া কোন কাজ করেন না। ঘুষবাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। পুরানো ডিসিআর বাতিল না করে মোটা অংকের টাকার বিনিময়ে একই জমি অন্য ব্যক্তির নামে ডিসিআর দেওয়ার পাঁয়তারা করছেন। এছাড়া জমির খাজনা পরিশোধ করতে গেলে ভূমি কর্মকর্তা নির্ধারিত অঙ্কের চেয়ে কয়েক গুণ বাড়তি টাকা দাবি করেন। খাজনার রশিদ প্রদানের সময় সরকার নির্ধারিত টাকা উল্লেখ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়।

বক্তারা আরও বলেন, জলিরপাড় রাস্তার পাশে নদীর তীর পর্যন্ত সরকারি সম্পত্তি। বিগত ৪০ বছর যাবত সরকারের কাছ থেকে আমরা যারা বন্দোবস্ত নিয়ে বসবাস ও ব্যবসা করে আসছি। রাস্তা সম্প্রসারণে কাজের জন্য আমরা আমাদের দোকানপাট ও বসতঘর সরিয়ে নেই। আমাদের ইজারা থাকা সত্ত্বেও অন্য এলাকার লোকের থেকে দুই থেকে তিন লাখ টাকা নিয়ে তাদের বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা করছেন রিমন বিশ্বাস।
মানববন্ধনে উপ-সহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসকে অপসারণ করে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করেছে সব মিথ্যা বানোয়াট। একটি মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০