Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী রাজনীতির অঙ্গনে এক উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে। ইসলামী আদর্শভিত্তিক ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) মুকসুদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্টি অফিসে আয়োজিত এক আনুষ্ঠানিক ও উৎসবমুখর যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবযোগদানকারী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

যোগদানকারী নেতৃবৃন্দ হলেন— হাসিবুল ইসলাম, জেলা সভাপতি, যুব অধিকার পরিষদ, গোপালগঞ্জ; মো. নাঈম সরদার, সভাপতি, ৮নং ওয়ার্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর পৌরসভা; মিরাজুল ইসলাম খলিফা, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা; মো. আহাদ মোল্লা, সভাপতি, যুব অধিকার পরিষদ, মুকসুদপুর উপজেলা; মোহাম্মদ গোলাম রব্বানী, সভাপতি, যুব অধিকার পরিষদ, কাশিয়ানী উপজেলা; মো. মোরসালিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, কাশিয়ানী উপজেলা; ইমরান হোসেন মফিজ, প্রবাসী বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ, মুকসুদপুর উপজেলা শাখা এবং মোহাম্মদ আরমান মোল্লা, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, উজানী ইউনিয়ন, মুকসুদপুর।

নবযোগদানকারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক, ন্যায়পরায়ণ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রয়োজনীয়তা তারা গভীরভাবে উপলব্ধি করেছেন বলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তারা সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতৃবৃন্দ মনে করছেন, এই যোগদানের ফলে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও গতিশীল হবে। একই সঙ্গে ইসলামী রাজনীতির ভিত্তি আরও বিস্তৃত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

সীতাকুণ্ডে “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে মুগ্ধ বিদেশি মেডিকেল টিম

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

১০

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

১১

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৩

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৫

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৬

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৭

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৮

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৯

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

২০