Ibrahim Atiullah Anik
২০ ডিসেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি একে খন্দকার আর নেই

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি একে খন্দকার আর নেই
ছবি : সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান, সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরউত্তম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। তাঁর জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

একে খন্দকার মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধ পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠন করেন এবং ‘বীরউত্তম’ খেতাব লাভ করেন। তার নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে এ কে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন।

২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে তার বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’ প্রকাশিত হয়। ওই গ্রন্থে তিনি লেখেন, শেখ মুজিব ৭ই মার্চ থেকে শুরু করে গ্রেপ্তারের আগ পর্যন্ত স্বাধীনতার কোনো ঘোষণা দিয়ে যাননি, কোনো লিখিত চিরকুট বা রেকর্ডকৃত কণ্ঠবার্তাও রেখে যাননি এবং পূর্বনির্ধারিত কোনো দিকনির্দেশনাও দিয়ে যাননি।

বইটি প্রকাশের পর আওয়ামী লীগের পক্ষ থেকে এর কড়া সমালোচনা করা হয়। তার বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন আওয়ামী লীগ নেতারা। সংসদেও এর তুমুল সমালোচনা করা হয়। প্রথম দিকে বিএনপি তার সমর্থন করলেও জিয়াউর রহমানকে স্বাধীনতার প্রথম ঘোষক না বলায় তাদের অনেক নেতাকর্মীও তার সমালোচনা করেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের আপত্তি ও প্রতিবাদের এক পর্যায়ে লেখক বইটির ওই অংশ ও সংশ্লিষ্ট আরও কিছু অংশ প্রত্যাহার করেন। ২০১৯ সালের ১১ আগস্ট এর জন্য আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবের ব্যাপারে ভুল তথ্য দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০