Bhorer Darpan Online
২৯ জুন ২০২০, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী আর নেই

অনলাইন ডেস্কঃ মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু (ইন্নালিল্লাহি…ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সোমবার (২৯ জুন) আনুমানিক সকাল পৌনে আটটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু।

ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

লায়লা আরজুমান বানু ২ মেয়ে, এক ছেলে এবং ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে লায়লা আরজুমান বানুর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক লেনদেন সেবা উন্নত করতে নতুন সুইফট কাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আসামি ধরতে গিয়ে মবের স্বীকার হয়ে ফিরে এলেন থানার ওসি

বকশীগঞ্জে যুবদলের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

শিবচরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে ছাই

১০

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩

১১

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

১২

শ্রীপুরে জমে উঠেছে ঈদ বাজার, ফুটপাতের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছে

১৩

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

১৪

শ্রীপুরে বসতবাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গার হুমকি থানায় জিডি

১৫

রাজবাড়ীতে আলুর ট্রাক উল্টে খাদে

১৬

ধুনটে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

১৭

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের,৭ ফিল্ড এম্বুলেন্স

১৮

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কায়েস চৌধুরীর যোগদান

১৯

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

২০