Ibrahim Atiullah Anik
১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো থেকে আমরা যেন বিচ্যুত না হই: বিভাগী কমিশনার

মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো থেকে আমরা যেন বিচ্যুত না হই: বিভাগী কমিশনার

বিজয়ের মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা বর্তমান রয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা বোনদের। মুক্তিযুদ্ধ যেখানে এত আত্মত্যাগ ঘটেছিল, যেখানে অনেকে অনেক রকম ক্ষতির স্বীকার হয়েছিল, সেসবকে স্বীকার করে নিয়ে বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে একটি স্বাধীন ভূখণ্ড পাইয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা করেছিলেন সেই প্রচেষ্টার পিছনে যে পটভূমি ছিল, যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো থেকে যেন আমরা বিচ্যুত না হই।

বুধবার নগরীর সার্কিট হাউজে চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এসব কথা বলেন।

কমিশনার বলেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে স্বাধীনতার পর থেকেই আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছি। প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে স্বপ্ন থেকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটার সুফল থেকে আমরা বঞ্চিত হয়েছি। আজকের এই আলোচনা থেকে আপনাদের অতীত স্মৃতিচারণে, আপনাদের বীরত্ব থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আবার গড়ে তোলার প্রচেষ্টা হচ্ছে সবচেয়ে বড় কাজ।

কমিশনার আরো বলেন, আমরা জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে চাই, জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে চাই, এই বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে চাই।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে মুক্ত আলোচনা হয় এতে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মহিউদ্দিন চৌধুরী , চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষে এডিশনাল ডিআইজি নাজিমুল হক, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০