১ মে ২০২০, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুগ ডালেই নিন ত্বক ও চুলের যত্ন

একটানা এতদিন বাড়িতে বন্দি থাকলে একে একে রূপচর্চার সব উপাদান ফুরিয়ে আসা অস্বাভাবিক নয়। এদিকে নিজেকে ম্লান দেখতেই বা কার ভালোলাগে! ত্বক আর চুলের পরিচর্যায় কিছু সময় দিলে তা প্রাণবন্ত হয়ে উঠবে আবার মনটাও ভালো থাকবে। কিন্তু রূপচর্চার উপাদান যদি না থাকে?

বাড়িতে মুগ ডাল আছে নিশ্চয়ই? এটি শুধু সুস্বাদু রান্নার জন্যই নয়, ব্যবহার করা যায় রূপচর্চায়ও। সৌন্দর্যচর্চায় মুগ ডালের গুরুত্ব বেশ। চলুন তবে জেনে নেয়া যাক-

যাদের ত্বক শুকনো খসখসে, তাদের জন্য মুগ ডাল বাটা অত্যন্ত উপকারী। একমুঠো মুগ ডাল কাঁচা দুধে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ভালো করে বেটে নিন। এরপর মুখ পরিষ্কার করে নিয়ে সারা মুখে ওই পেস্ট লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো।

ব্রণের সমস্যা সমাধানে মুগ ডাল বাটা অত্যন্ত উপকারী। সারা রাত মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে বেটে মুখে লাগিয়ে নিন। এই পেস্টে আধ চামচ ঘি মেশাতে পারেন। এই মিশ্রণটি দিয়ে মুখ ভালো করে মাসাজ করে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবচেয়ে উপকার পেতে সপ্তাহে তিনদিন ব্যবহার করুন।

ত্বকের কালো ছোপ তুলতে একমুঠো মুগ ডাল সারারাত ভিজিয়ে সকালে বেটে ফেলুন। এর সঙ্গে ঠান্ডা দই বা অ্যালোভেরা জেল মিশিয়ে দাগের উপর লাগান। ৫-১০ মিনিট পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হবে এবং নরম হবে।

চুলের জন্যও মুগডাল অত্যন্ত উপকারী। যাদের খুব চুল পড়ছে, তারা প্যাক হিসেবে মুগ ডাল বাটা ব্যবহার করতে পারেন। কিছুটা মুগ ডাল পানিতে ভালো করে ফুটিয়ে নিন। তারপর বেটে নিয়ে তার মধ্যে ডিমের কুসুম দিন। কয়েক ফোঁটা লেবুর রস এবং দই মিশিয়ে ভালো করে প্যাক বানান। ১৫ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ারপ্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০