৬ মে ২০২০, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুলাদীতে ছাত্রলীগ কর্মীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আগৈলঝাড়া (বরিশালপ্রতিনিধিঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছাত্রলীগ কর্মী ইমরান বেপারীর হত্যাকারীকে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে বুধবার সকালে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী

সফিপুর ইউনিয়নবাসীর ব্যানারে বেলা এগারোটার দিকে স্থানীয় বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন নিহত ইমরানের পিতা আলতাফ বেপারী তিনি বলেন, এই হত্যাকান্ড একজনের পক্ষে সম্ভব নয় ঘটনার সাথে আরও লোক জড়িত রয়েছে  আমি সকল হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি কারছি

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন, পুলিশ মাত্র দুইদিনের মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূলরহস্য উদ্ঘাটনসহ মূল ঘাতক জুবরাজ খলিফাকে যেভাবে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, তেমনি দ্রæতভাবে হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি

নাম প্রকাশ না করার শর্তে ইমরানের প্রেমিকা ওই কলেজ ছাত্রী বলেন, তাদের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে এলাকায় নানা অপপ্রচার চালিয়ে তাকে ব্লা মেইল করার চেষ্টা করে একই গ্রামের জুবরাজ খলিফা (২৬) তিনি আরও জানান, ঘটনারদিন গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে ইমরান তার সাথে দেখা করার জন্য তাদের বাড়ির পাশে আসে ওইসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জুবরাজ তার /৪জন সহযোগিরা ইমরানের ওপর হামলা চালায় আত্মরক্ষার্থে ইমরান দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জুবরাজ তার সহযোগিরা তাকে ধাওয়া করে একপর্যায়ে ইমরান একটি ফসলি ক্ষেতের মধ্যে পরে যাওয়ার পর জুবরাজ তার সহযোগিরা তাকে (ইমরান) কুপিয়ে জবাই করে হত্যা করে

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, নিহতের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ এপ্রিল রাতে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রধান হত্যাকারী জুবরাজকে গত মে গ্রেফতারসহ হত্যার কাজে ব্যবহৃত চাক্কু, রক্তমাখা জামা নিহত ইমরানের মোবাইল ফোন সেট উদ্ধার করেছে তিনি আরও জানান, গ্রেফতারকৃত জুবরাজ আদালতে হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০