Bhorer Darpan
৪ অক্টোবর ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মুসলিম ন্যাটো’ জোট গঠন করতে চায় পাকিস্তান!

'মুসলিম ন্যাটো' জোট গঠন করতে চায় পাকিস্তান!

সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মতো একটি শক্তিশালী মুসলিম জোটে পরিণত করার আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

দেশটির পার্লামেন্টে শুক্রবার (৩ অক্টোবর) বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইসহাক। খবর দ্যা ইকোনোমিক টাইমসের।

এ সময় সৌদির সঙ্গে সামরিক চুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ। 

অনেক দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে চায়। একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে।

সৌদি-পাকিস্তান চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে। উল্লেখ করেন ইসহাক দার। তিনি বলেন, আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।

পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। ওই সময় দুই দেশের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। 

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন চুক্তিটি থাকত তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদির ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।

এদিকে গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। 

এতে বলা হয়, এ দুই দেশের ওপর অন্য কোনো দেশ যদি হামলা চালায় তাহলে এটি উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তিতে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

কারণ এর মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে এসেছে সৌদি। যদিও দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০