bhorerdarpan
১১ এপ্রিল ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুতে ইতালিকেও ছাড়ানোর পথে যুক্তরাষ্ট্র, আক্রান্ত ৫ লাখের বেশি

গত কয়েক সপ্তাহে করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে, যা সারাবিশ্বের মধ্যেই সর্বোচ্চ। এছাড়া মৃতের সংখ্যাতেও শিগগিরই শীর্ষে ওঠার পথে রয়েছে তারা।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, ১৮ হাজার ৮৪৯ জন। তাদের চেয়ে সামান্য পিছিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যেই প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে।

ইতালিতে এরইমধ্যে কমতে শুরু করেছে মহামারির প্রকোপ। শুক্রবার দেশটিতে মারা গেছেন ৫৭০ জন, যা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কম। ঠিক বিপরীত চিত্র যুক্তরাষ্ট্রের। শুক্রবারও দেশটিতে প্রাণ গেছে প্রায় দুই হাজার মানুষের।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্ক সিটিতে, ৫ হাজার ৮২০ জন। এরপর নাসাউতে ৭২৩, ওয়েনে ৬০৯, সাফোল্কে ৪১৪, কুক শহরে ৩৯৯, বারজেনে ৩৯০ ও ওয়েস্টচেস্টারে ৩৮৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

দেশটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১০

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১১

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১২

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১৩

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৪

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৫

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৬

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৭

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৯

ধুনটে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালী অনুষ্ঠিত

২০