bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন বরিস, ছাড়লেন হাসপাতাল

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। চমৎকার চিকিৎসা সেবা দেয়ায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ব্রিটিশ এই প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার লন্ডনের সেন্ট থমাস হাসপাতাল থেকে স্থানীয় সময় সকালের দিকে বরিস জনসন ছাড় পেয়েছেন বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। ১০ নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি ঘটায় চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন।

মুখপাত্র বলেছেন, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখনই কাজে ফিরতে পারবেন না। চমৎকার সেবা দেয়ার জন্য তিনি সেন্ট থমাস হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ২৭ মার্চ ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। ব্রিটিশ সরকারের প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হন। কয়েকদিন স্বেচ্ছা আইসোলেশনে থাকাকালীন অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে বরিস জনসনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ব্রিটেনে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ এবং মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন। দেশটিতে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দুই সপ্তাহের প্রত্যেকদিন ব্রিটেনে গড়ে এক হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।

চীনের উহান থেকে বিশ্বের ২২০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯০ হাজার ৮২৪ এবং প্রাণ হারিয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৬২ জন। তবে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ লাখ ৯ হাজার ৫৬৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০