bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেল দুর্ঘটনা, এইডসের ভ্যাকসিন আবিষ্কার করতে গিয়ে করোনার জন্ম

বিশ্বব্যাপী ভয়াবহ তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তির বিষয়টি এখন রহস্যজনক অধ্যায়ে রয়েছে। কেননা কেউ বলছেন, এটা ল্যাবে তৈরি হয়েছে। আবার কেউ বলছেন, পৃথিবীর উষ্ণতা বাড়ার কারণে বরফ গলায় এর নিচ হাজার বছর ধরে থাকা মরা প্রাণীদের দেহের জীবাণু থেকে এ ভাইরাসের জন্ম।

তবে এ ভাইরাসের উৎপত্তি নিয়ে নতুন তথ্য দিলেন ফ্রান্সের নোবেল বিজয়ী ভাইরাসবিদ লরেত লুক মন্টেগনিয়ের। তিনি বলছেন, করোনাভাইরাস মানুষই তৈরি করেছে। আর সেটি চীনেই তৈরি হয়েছে। দেশটিতে এইডস রোগের ভ্যাকসিন তৈরি করতে গিয়ে এ ভাইরাসের সৃষ্টি হয়েছে।

ফ্রান্সের এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এটাকে মেডিকেল এক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা বলে আখ্যা দিয়েছেন। কেননা এইডসের প্রতিষেধক আবিষ্কার করতে গিয়েই এ শতকের শুরুতেই চীনের উহানের ন্যাশনাল বায়োসেফটি ল্যাবরেটরিতে এটির উৎপত্তি হয়েছে বলে তিনি মনে করেন।

এইডস নিয়ে গবেষণা করায় ২০০৮ সালে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন এ বিজ্ঞানী। একই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন হ্যারল্ড জুর হাউসেন ও ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি।

এই তিন বিজ্ঞানী একই সুরে বলছেন, করোনভাইরাসের জিনোমে এইচআইভি এবং ম্যালেরিয়া জীবাণুর উপাদানের উপস্থিতি অত্যন্ত সন্দেহজনক।

তবে তার বক্তব্যটি এমন সময় দেয়া হয়েছে, যখন করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের বিরুদ্ধে তদন্তে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এ ভাইরাসের উৎপত্তির বিষয়ে অনেক কিছু শুনছি। আমরা তদন্ত করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০