
রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরাবাদ ব্রাইট স্টার স্কুল এ্যান্ড কিন্ডার গার্টেনের ছাত্রী সুমাইয়া আক্তার সুরভী ময়মনসিংহ মেডিকেল কলেজে ৬৩ তম ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় সোমবার দুপুরে ওই ছাত্রীকে স্কুলের প্রধান ফটক থেকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাজু মিয়ার সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক সুলতানা রাজিয়া, শিক্ষক সন্তোষ কুমার, সাংবাদিক ডি এম আব্দুল হাকিম, শিক্ষার্থীর মা ফেরদৌসী বেগম প্রমুখ।