Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌছে দিয়ে মৃত্যুবরণ করলেন বাবা

মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌছে দিয়ে মৃত্যুবরণ করলেন বাবা

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত অভিভাবকের নাম আশরাফ আলী (৬১)। তার পৈতৃক নিবাস পঞ্চগড় সদরে। তিনি অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা বলে জানা গেছে।

২৬ জানুয়ারি (সোমবার) দুপুরে মেয়েকে নিয়ে তিনি হাবিপ্রবিতে আসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর পরীক্ষাকেন্দ্রের সামনে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ ঘামতে শুরু করেন।

তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্টের ফার্স্ট এইড টিম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এর মাধ্যমে দিনাজপুর মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে পঞ্চগড় নিয়ে যাওয়া হয়। তার সাথে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। এ পরিস্থিতিতে তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০