Bhorer Darpan
২৬ জুন ২০২০, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মোংলা বন্দরের উন্নয়নের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে,

‘মোংলা বন্দরের উন্নয়নের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে,

বাগেরহাট প্রতিনিধি : খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলা বন্দরের উন্নয়নের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মোংলা বন্দরের সকল ক্ষতির কারণ শাহাবুদ্দিন ও মানিক গ্যাং। এদেরকে মোংলা থেকে বিতাড়িত করা হয়েছিল। শুধুমাত্র তারা ভদ্রভাবে চলবে বলেই এখানে তাদের থাকার অনুমতি দেয়া হয়েছিল।

তাদের বিগত দিনের যে কার্যক্রম তা সাধারণ শ্রমিকদের বিপক্ষে, মোংলার বিপক্ষে, উন্নয়নের বিপক্ষে। কিন্তু বর্তমান যে বন্দর চেয়ারম্যান আসছে তিনি নাকি তাদের ইন্ধন দিচ্ছেন। এছাড়া শ্রম অধিদপ্তর বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বর্তমান যে শ্রমিক ইউনিয়ন আছে এটিই বৈধ, আগের যে ইউনিয়ন সেটি অবৈধ।

তিনি আরো বলেন, আমি পরিস্কার করে বলতে চাই মোংলার স্বার্থে এখানে যে চেয়ারম্যানই আসুক না কেন এই সকল দুর্বৃত্তদের পুনবাসন করার জন্য চেষ্টা করলে তিনিই ক্ষতিগ্রস্থ হবে। এবং এতে মোংলার উন্নয়ন ব্যাহত হবে। যেভাবে আমরা ইতিমধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি সেইভাবেই মোংলা চলবে।

এই সমস্ত দুর্বৃত্ত যেই প্রশয় দিবে তার বিরুদ্ধে আমরা সমস্ত উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। মোংলা বন্দরের চেয়ারম্যানকে বলবো, তত্ত্বাবধায়ক সরকারের পর থেকে এখানে একটা সুন্দর পরিবেশ আছে, সেই পরিবেশ নষ্ট হলে তিনি কোনভাবেই এখানে চেয়ারম্যান থাকতে পারবে না।

শুক্রবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে আমেরিকা প্রবাসী দীপংকর মৃধার পক্ষ থেকে সাড়ে ৪শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র একথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০