
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একঝাঁক মেধাবী ও উদ্যমী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মোটিভেট ভূরুঙ্গামারী’র ০৯ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সংগঠনের ৪র্থ কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নির্বাচক প্যানেলের যাচাই-বাছাই ও অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদ আল সিহাব (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর), সাধারণ সম্পাদক মিমতাউল ইসলাম মাহিন (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) এবং সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম মুবিন (ঢাকা কলেজ)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি অনুমোদন দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য নকিব উদ্দিন, সাবেক সভাপতি মাহমুদুল হাফিজ(১ম কার্যকরী কমিটি), সাবেক সভাপতি মারুফ হোসাইন সরকার(২য় কার্যকরী কমিটি), সাবেক সভাপতি নাহিদ হাসান প্রিন্স(৩য় কার্যকরী কমিটি) এবং ৪র্থ কমিটির বিদায়ী সভাপতি আশরাফুল আলম সাইফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক তাসনীম হাসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দপ্তর সম্পাদক আলী ইলিয়াস মামুন (সরকারি তিতুমীর কলেজ), অর্থ সম্পাদক ফুয়াদ আল হাসান (ঢাকা কলেজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলুফার ইয়াসমিন নিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), পরিকল্পনা বিষয়ক সম্পাদক আসিফ সাজ্জাদ সিদ্দিক (ঢাকা বিশ্ববিদ্যালয়), শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান নয়ন (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং সমাজসেবা সম্পাদক আতিকুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।
সংগঠনের সাবেক সভাপতি ও নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আশরাফুল আলম সাইফি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “মোটিভেট ভূরুঙ্গামারী আমাদের আবেগ ও ভালোবাসার এক অনন্য ঠিকানা। দীর্ঘ পথচলায় সংগঠনটি সবসময় ভূরুঙ্গামারীর শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন নেতৃত্বে সংগঠনটি তার লক্ষ্য বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সাফল্যের শিখর স্পর্শ করবে।”
নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।