দেশজুড়ে

মোরেলগঞ্জে বিএনপির ৩১ দফা লিপলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মোরেলগঞ্জ প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৮:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে বিএনপির ৩১ দফা লিপলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সনাতন ভাই-বোনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ফিরোজ হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান, বিএনপি নেতা ও রওশনারা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দুল্লাহ আউয়াল প্রমুখ। এছাড়াও সভায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content