২৪ এপ্রিল ২০২০, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে প্রথমবার করোনার ভ্যাকসিন দেওয়া হলো

ইউরোপে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রাথমিকভাবে দুজনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া মোট ৮০০ জন মানুষ এই পরীক্ষামূলক কাজে স্বেচ্ছায় অংশ নিয়েছেন।

এই ৮০০ জনের মধ্যে অর্ধেককে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া হবে। আর বাকি অর্ধেককে করোনা ভাইরাসের নয়, ম্যানিনজাইটিস প্রতিরোধক দেওয়া হবে। তবে স্বেচ্ছোয় অংশ নেওয়া এই কর্মীরা কেউই জানবে না কোন ভ্যাকসিন তাদের শরীরে প্রয়োগ করা হচ্ছে, জানবে শুধু ডাক্তাররা। যেখানে দুই গ্রুপের মানুষের মধ্যে আগামী কয়েকমাসে তুলনামূলক বিচার করে ভ্যাকসিনের কাজ হচ্ছে কিনা তা নির্ধারণ করবেন গবেষকরা।

প্রথম দুই ভ্যাকসিন নেওয়াদের একজন হলেন এলিসা গ্রানাটো। তিনি বিবিসি সংবাদে বলেন, ‘আমি একজন বিজ্ঞানী, তাই যেভাবেই পারি গবেষকদের সাহায্য করতে চাই।’

এদিকে এই ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটে ভ্যাকসিনোলজির অধ্যাপক সারাহ গিলবার্টের নেতৃত্বে গত তিন মাস ধরে তৈরি হয়েছে। তিনি এর আগে বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে এই ভ্যাকসিনের ব্যাপারে আমি ৮০ ভাগ আত্মবিশ্বাসী।’ তবে নতুন করে কোনো সংখ্যার বিচার না করে বলেন, ‘আমি খুবই আশাবাদী।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০