Bhorer Darpan
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউইয়র্কে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এই ঘোষণা দেন।

পাওলো রাঞ্জেল তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য অংশ। তিনি আরও বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানই একটি স্থায়ী ও ন্যায্য শান্তির একমাত্র পথ। পর্তুগাল অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং গাজায় হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলে স্পষ্ট করে দেয়। একইসঙ্গে, তিনি সব জিম্মিকে দ্রুত মুক্তির দাবি জানান। খবর রয়টার্সের

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী গাজায় চলমান মানবিক সংকট, ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অর্থ এই নয় যে গাজার মানবিক বিপর্যয় মুছে যাচ্ছে।

এদিকে, পর্তুগালের এই স্বীকৃতিকে ফিলিস্তিনের শীর্ষ নেতারা একটি ‘মাইলস্টোন’ হিসেবে বর্ণনা করেছেন। ফিলিস্তিনি নেতা মোহাম্মদ শটাইয়ে এই সিদ্ধান্তকে মাহমুদ আব্বাসের কূটনৈতিক প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন। অন্য একজন ফিলিস্তিনি নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনই গঠিত হবে না এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো ‘সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার’ দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনটি হতে দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০