bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেল ৪০ হাজার

একদিনে লকডাউন ভাঙার জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে, অন্যদিকে হু হু করে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। করোনাভাইরাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে হতে এরই মধ্যে ৪০ হাজার পার হয়ে গেল। প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৪০ হাজার ২২৭জন।

পৃথিবীর সবচেয় ক্ষমতাশালী দেশটিই এখন অতিক্ষুদ্র করোনাভাইরাসের কাঝে পর্যদুস্ত। ইউরোপের দেশ ইতালি-স্পেনকে বহু আগেই ছাড়িয়ে গেছে তারা। এখন তো এককভাবেই তারা ধরা-ছোঁয়ার বাইরে। প্রতিদিনই কমপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এখও পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পার হযে গেছে সাড়ে ৭ লাখ (৭ লাখ ৫৭ হাজার ৭৪৭জন)।

যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ সাড়ে চার হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিয়মিতই দুই থেকে আড়াই হাজার মানুষের মৃত্যু হচ্ছে। যুক্তরাষ্ট্রে আজ দিনের অর্ধেক পর্যন্ত ১২০০ প্লাস মানুষের মৃত্যু ঘটেছে। দিন শেষে সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২১৫ জন। ইতালি-স্পেনের চেয়েও বেশি আক্রান্ত এই এক নিউইয়র্ক। এককভাবে এই রাজ্যেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮২৯৮ জনের। আজও এখানে মৃত্যু হয়েছে ৬২৭ জনের।

নিউইয়র্কের পর সবচেয়ে বেশি আক্রান্ত নিউ জার্সিতে। মোট ৮৫ হাজার ৩০১ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। মৃত্যু করেছে ৪ হাজার ২০২ জন ব্যক্তি। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৩৬ হাজার ৩৭২ জন। মৃত্যু ঘটেছে ১৫৬০ জনের।

পেনসিলভানিয়ায় আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৭৩৪ জন। মৃত্যু হয়েছে ১২৩৭ জনের। মিশিগানে আক্রান্ত ৩১ হাজার ৪২৪ জন। মৃত্যুবরণ করেছে ২ হাজার ৩৯১জন।

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতেই পৌছেছে করোনা। প্রতিটিতেই রয়েছেন আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৯২৭ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৬৬০ জন ব্যক্তি। স্পেনে মৃত্যুবরণ করেছে ২০ হাজার ৪৫৩ জন মানুষ। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭১৮জন মানুষের। যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬০ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক লেনদেন সেবা উন্নত করতে নতুন সুইফট কাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আসামি ধরতে গিয়ে মবের স্বীকার হয়ে ফিরে এলেন থানার ওসি

বকশীগঞ্জে যুবদলের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

শিবচরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে ছাই

১০

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩

১১

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

১২

শ্রীপুরে জমে উঠেছে ঈদ বাজার, ফুটপাতের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছে

১৩

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

১৪

শ্রীপুরে বসতবাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গার হুমকি থানায় জিডি

১৫

রাজবাড়ীতে আলুর ট্রাক উল্টে খাদে

১৬

ধুনটে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

১৭

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের,৭ ফিল্ড এম্বুলেন্স

১৮

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কায়েস চৌধুরীর যোগদান

১৯

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

২০