bhorerdarpan
৫ এপ্রিল ২০২০, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে দ্রুতগতিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৮ হাজার ৬০৮ মানুষ এতে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের। দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে অনুযায়ী, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত একদিনে সেখানে করোনায় আক্রান্ত ৬৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৫৬৫। শুধু মৃত্যু নয়, আক্রান্তের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের অবস্থান সবার উপরে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। এতে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির দেয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬৮১ জন করোনাভাইরাসে মারা গেছে।

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির দেয়া তথ্যের বরাতে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালিতে এখন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। মহামারি এই ভাইরাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পুরো বিশ্বের জন্য আতঙ্ক হয়ে উঠেছে। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১১ লাখ ৯৭ হাজার ৫৪৭ মানুষ। আর এতে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৫৮৩ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০