
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার বরাতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের একাধিক স্থানে আর্টিলারি গোলাবর্ষণ করেছে। হামলার শিকার এলাকাগুলোর মধ্যে রয়েছে আল-ওয়াজ্জানি অঞ্চল এবং আল-মাজিদিয়াহর আশপাশের এলাকা। এদিকে পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল-নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের একটি নৌকার লক্ষ্য করে ইসরায়েলি নৌযান থেকে গুলিবর্ষণ করা হয়। এছাড়া একটি ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের একটি মাছ ধরার নৌকার কাছাকাছি এলাকায় বোমা নিক্ষেপ করে। এসব হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি ও স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে সংশ্লিষ্ট পক্ষগুলো।