৭ মে ২০২০, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কোনো মুহুর্তে হালদা নদীতে ডিম ছাড়তে পারে মা মাছ, প্রস্তুত ডিম আহরনকারীরা

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে যে কোনো সময় মা মাছ ডিম ছাড়তে পারে। গত রবিবার রাতে ডিম আহরণকারীদের জালে পাওয়া গেছে নমুনা ডিম। এখন হালদা পাড়ে নৌকা ও ডিম আহরণের সরঞ্জাম নিয়ে শত শত ডিম আহরণকারী অপেক্ষার প্রহর গুনছেন। ডিম ছাড়লেই যেন শুরু হবে উৎসব। এই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন মৎস্যজীবিরা।

গতকাল দুপুরে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পাড়ে ন্কৌা নিয়ে অপেক্ষমান পোনা আহরণকারীরা। এ সময় রাউজানের উরকিরচর ইউনিয়নের পোনা আহরণকারী মোঃ নাছির বলেন, ১২ টি নৌকা নিয়ে তিনি কয়েকদিন ধরে ডিম ধরার সরঞ্জাম নিয়ে হালদাপাড়ে অপেক্ষায় আছেন। স্থানীয় পোনা আহরণকারী ও মৎস্য অফিস সূত্র জানায়, সাধারণত আমবস্যা-পূর্ণিমায় লাগাতার বজ্রসহ বৃষ্টি, শীতল আবহাওয়া ও পাহাড়ি ঢলে কার্প জাতীয় মা মাছ হালদা নদীতে ডিম ছাড়ে।

নদীর দূষণ কমে আসায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় এ মৌসুমে অন্যান্য বছরের তুলনায় বেশী পরিমান ডিম সংগ্রহের বিষয়ে আশাবাদী সকলে। তবে ডিম ছাড়ার ভরা মৌসুমে নদীতে যান্ত্রিক নৌযানের অবাধ চলাচল থাকায় মা মাছের জন্য হুমকি মনে করছেন স্থানীয় সচেতন লোকজন। হালদাপাড়ে মোবারেকখীল হ্যাচারিও প্রস্তুত করে রাখা হয়েছে পাশাপাশি স্থানীয় মৎস্যজীবিরা প্রাচীণ সনাতন পদ্ধতির মাটির কুয়াও প্রস্তুত করেছেন।

আগামী কয়েকদিনের মধ্যে মা মাছ ডিম ছাড়তে পারে। হালদা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আইডিএফের স্বেচ্ছাসেবক রোসাঙ্গীর আলম বলেন, প্রতিবছর ডিম ছাড়ার মৌসুম আসছে নদীপাড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।আমরা সনাতন পদ্ধতির মাটির কুয়ার সাথে পাকা কুয়াও প্রস্তুত করে রেখেছি।

রাউজান উপজেলা সি, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন হালদার বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, হালদায় অনুকুল পরিবেশ না থাকায় মা মাছ ডিম ছাড়ছেনা। আবহাওয়া অনুকুলে থাকলে যে কোনো সময় মা মাছ ডিম ছাড়বে। তিনি বলেন, হালদা নদীতে আমরা নিয়মিত টহল জোরদার করেছি। আমরা প্রস্তুতি নিয়েছি। মোবারেকখীল হ্যাচারিও প্রস্তুত রাখা হয়েছে। সেখানে জেনারেটরের ব্যাবস্থা রাখা হয়েছে। ডিম আহরণকারীরাও নৌকা, জালসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে প্রস্তুত আছে।

রাউজান উপজেলা সি. মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, হালদায় ডিম ছাড়ার বিষয়টি প্রকৃতির উপর নির্ভর করছে। আশা করছি ডিম ছাড়ার অনুকুল পরিবেশ বিরাজ থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হালদায় মা মাছ ডিম ছাড়ার বিষয়ে আমরা আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০