bhorerdarpan
২১ এপ্রিল ২০২০, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর থেকে অপহরণের ৬ দিন পর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: রংপুর থেকে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) অপহরনের ছয় দিন পর গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃতাকে উদ্ধার অপহরনকারী  মাঈনুদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব এর সদস্যরা সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এলেন বাড়ী) গ্রামের জালাল উদ্দিনের বাড়ী থেকে উদ্ধার আটক করা হয় র‌্যাব গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পাণী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

অপহরনকারী  মাঈনুদ্দিন লালমনিরহাট সদর থানার দুরাকুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে সে পেশায় ব্যাটারী চালিত অটো রিক্সা চালক। অপহৃত ছাত্রী (১৪) রংপুরের পীরগাছা উপজেলা এলাকার বাসিন্দা

র‌্যাব গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পাণী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৫ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় অপহরনকারী ভিকটিমকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার বাড়ি থেকে তাকে অপহরণ করে ১৬ এপ্রিল অপহরণকারী মাঈনুদ্দিন অপহরনের কথা স্বীকার করে অপহৃতার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ হিসেবে লাখ টাকা দাবী করে অন্যথায় তার মেয়েকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়

ঘটনায় ভিকটিমের পিতা ২০ এপ্রিল পীরগাছা থানায় নারী শিশু নির্যাতন দনম আইনে একটি মামলা (নং ১৭) দায়ের করে গোপন সংবাদে র‌্যাব জানতে পারে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এলেন বাড়ী) এলাকায় অপহরণকারী মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় স্থানীয় জালাল উদ্দিনের বাড়ী থেকে অপহৃতাকে উদ্ধার অপহরণকারীকে আটক করে 

অপহরনকারী  মাঈনুদ্দিন র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে অপহরণকারীর বোনের বাড়ি অপহৃতার বাড়ির পাশেই সেই সুবাদে বোনের বাড়ীতে আসাযাওয়ায় অপহৃতার পরিবারের সাথে তার সখ্যতা গড়ে উঠে ভিকটিমকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার বাড়ি থেকে অপহরণ করে পরে শ্রীপুরের মুলাইদ (এলেনবাড়ী) এলাকায় স্থানীয় জালালের বাড়ি ভাড়া নিয়ে ভিকটিমকে ঘরে আটক করে তার ইচ্ছার বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষন করে আটক অপহরণকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১১

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১২

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৪

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৫

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১৬

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১৭

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১৮

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

২০