Bhorer Darpan
১৩ অক্টোবর ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আগামী রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেলসহ রমজান-সংশ্লিষ্ট ভোগ্যপণ্যের মজুত বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুত থাকায় আমদানিকারকদের ডলার নিয়ে কোনো উদ্বেগ নেই। সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে নির্ধারিত চাহিদার তুলনায় বেশি পরিমাণে পণ্য আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে এই পণ্য রমজানের পরও বাজারে বিক্রি করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিদেশ সফরে যাওয়ার আগে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে রমজানকালীন পণ্য আমদানিতে কোনো প্রতিবন্ধকতা না আসে। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে এই ক্রয় প্রক্রিয়া চালু থাকবে বলেও সূত্র জানিয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আগে ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে সহায়তা দিতে হতো। এখন ব্যাংকগুলো নিজেরাই পর্যাপ্ত ডলার ধরে রেখেছে। তাই এবার গভর্নর প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছেন।”

এর আগে, গত ২২ সেপ্টেম্বর নিত্যপণ্যের সরবরাহ ও বাজারমূল্য পর্যালোচনায় দেশের শীর্ষ ২০ আমদানিকারকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে আমদানিকারকদের শুল্কজনিত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন গভর্নর। উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ-আরএফএল, নাবিল গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি ও ডেলটা অ্যাগ্রো ফুডসহ শীর্ষ আমদানিকারকদের প্রতিনিধিরা।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, “সরকার ইতিমধ্যে রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা বেশি পরিমাণে পণ্য আনতে আগ্রহী হয়েছেন। ফলে এবারের রোজায় বাজারে সরবরাহ ও দামে স্বস্তি আসবে বলে আশা করা যায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০