Bhorer Darpan
২৭ জুন ২০২০, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানে বেওয়ারিশসহ একদিনে তিনজনের লাশ দাফন করলো “আশার আলো”

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে একটি বেওয়ারিশ ব্যক্তির লাশসহ একদিনে তিনজনের লাশের দাফন-কাফন করলো রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিম “আশার আলো “।

টিমের প্রধান সমন্বয়ক, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা লাশের গোসল, জানাজা ও দাফনে অংশ নেন।

করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন শুক্রবার মৃত্যুবরণ করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তফসির আহম্মেদ বাবুল। দুপুরে এই প্রবীণ আওয়ামীলীগ নেতার দাফন কাজে অংশ নেন “আশার আলো”।

একই দিন রাউজান পৌর এলাকায় একজন মহিলার দাফন কাজ সম্পন্ন করে রাউজানের নোয়াপাড়া পথেরহাটে একজন বেওয়ারিশ ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে সেখানে ছুটে যান সংগঠকের স্বেচ্ছাসেবীরা।

এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের যুগ্ম আহবায়ক আহমেদ সৈয়্যদ, রাউজান স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের মোঃ রাশেদ, তৈয়বসহ স্থানীয় নেতৃবৃন্দ। রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে বেওয়ারিশ ব্যক্তিটির লাশের দাফন কাজ সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০