৯ মে ২০২০, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় টেলিফোনে ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

এ সময় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী করোনা প্রাদুর্ভাব সবাইকে সচেতন থাকার আহবান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অতিথি ছিলেন রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি ক্যাপ্টেন ইমতিয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

এ সময় নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম,ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান লালু, গহিরা ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি, হলদিয়া ইউপি চেয়ার‌ম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দীন, নোয়াপাড়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারসহ উপজেলা বিভিন্ন এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর ইসলাম দীন, ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সৈয়্যদ মোহাম্মদ কামাল উদ্দীন, ওসমান গণি রানা, মোঃ জসিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের করোনা প্রাদুর্ভাব এর ফলে রমজানমাসসহ করোনা সংক্রমন কমে আসা পর্যন্ত ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখার বিষয়ে ঐক্যমত পোষন করেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, মানুষের জীবন আগে, জীবিকা পরে। কারণ যেখানে জীবন সংকটে সেখানে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখলে করোনা প্রাদুর্ভাব এর সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব হবেনা।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দদের রমজানের রোজা ও করোনা প্রাদুর্ভাব কমে না আসা পর্যন্ত ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাথার সিন্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০