
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির একমাত্র সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
আজ সোমবার সকালে ১১ টার দিকে তিনি রাঙ্গামাটি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশফীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে দীপেন দেওয়ান বলেন, আমরা আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ। দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ এবং সুষ্ঠ ভোট হলে আমরা বিপুল ভোটে জয় লাভ করব।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাভোকেট মামুনুর রশীদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদস্য মৈত্রী চাকমাসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।