Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে একসঙ্গে জনগণের মুখোমুখী চার প্রার্থী

রাঙ্গামাটিতে একসঙ্গে জনগণের মুখোমুখী চার প্রার্থী

রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মুখোমুখি হয়েছে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের প্রার্থীরা। এসময় প্রার্থীরা ভোটের সুষ্ঠ পরিবেশ বাজায় রাখার পাশাপাশি, নির্বাচিত হলে সবার মতামত ও সৌহার্দ্য বজায় রেখে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি এবং আগামী সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও বিজয়ী প্রার্থী অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রাথীর সাথে সমন্বয় করে পার্বত্য এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ঘোষনাও দেন।

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই’এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল দশটা থেকে দুপুর বারটা পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে সুজন জেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি জনগণের সামনে হাজির করে তাদের পরিকল্পনা শুনা এবং ভোটারদের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিতেই এই আয়োজন।

অনুষ্ঠানে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সাত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে চারজন একই মঞ্চে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সূচনা করেন। এরা হলেন বিএনপি মনোনিত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত নারী প্রার্থী জুঁই চাকমা, গণ অধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার বাদশা ও জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার উপস্থিত ছিলেন।

সুজনের রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি এডভোকেট দীননাথ তংচংগ্যার সভাপতিত্বে অনুষ্টিত উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সুজনের রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় এতে সুজনের জনগনের মুখোমূখী কর্মসুচী সর্ম্পকে অবহিত করেন এডভোকেট ককসি তালুকদার।

অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ৫০ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০