Ibrahim Atiullah Anik
২২ ডিসেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার, প্রাকৃতিক বনভুমি ও পাড়া বন সংরক্ষণ বিষয়ে সাংবাদিকদের নিয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমন্বিত জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সামাজিক স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে ইআরআর ডি সিএইচটি ও ইউএনডিপির উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পাড়া পর্যায়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতেই এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইউপ্রু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ দেওয়ান। অবহিত করণ সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় সাংবাদিক অবহিত করেন জেলা পরিষদেও কনসাল্ট্যান্ট অরুনেন্দু ত্রিপুরা ও প্রকল্পটির জেলা কর্মকর্তা কামনাশীষ খীসা।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ দেওয়ান বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রাকৃতিক বনভুমি ও সামাজিক বন দিন দিন ধ্বংস হচ্ছে। এই বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে না পারলে আমাদের প্রাণী বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাবে। এখনই যদি আমরা এ বিষয়ে এগিয়ে না এলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে।

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি কমানোর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পাশাপাশি পাড়া পর্যায়ে নারীদের সক্ষমতা বাড়ানো। অবহিতকরণ সভায় রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০