
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাঙ্গামাটিতে পুলিশ লাইন্স কনফারেন্স রুমে রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ১৫ তম ব্যাচের ০৩ ( তিন ) দিন মেয়াদী ” নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা ” উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা খুবই প্রয়োজন। দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্কভাবে কাজ করতে হবে। রাঙ্গামাটি জেলা পুলিশ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিশ্চয়তা করতে এই প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব অপরিসীম। “
শেষে পুলিশ সুপার আশা ব্যক্ত করেন যে, রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।
প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ের ১৫ তম ব্যাচের ০৩ ( তিন ) দিন মেয়াদী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, সহকারী পুলিশ সুপার ( এসএএফ ) মোজাম্মেল হক মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।