দেশজুড়ে

রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ৮ সংগঠনের ২৪ ঘন্টার আল্টিমেটাম

  রাঙ্গামাটি প্রতিনিধি : ১০ নভেম্বর ২০২৫ , ৭:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ৮ সংগঠনের ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাঙ্গামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারি শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান পক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের দেয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে কোন প্রকার কোটা, উপজেলা কোটা এবং শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার ৭ শতাং কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারী নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধিনে বিগত সময়ের নিয়োগে প্রমাণিত।

এ সময় নেতৃবৃন্দ দাবি না মানলে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে অবরোধের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন।

স্মারকলিতে স্বাক্ষর করেন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাঙ্গামাটি সভাপতি নির্মল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ খেলাফত মজলিশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো. শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটির সভাপতি মো. কামাল উদ্দিন, রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর, গণ অধিকার পরিষদের রাঙ্গামাটি শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম।

আরও খবর

Sponsered content