
আজ বুধবার সকাল ১১টায় হোটেল কসমস এর নীচ তলায় (দক্ষিণ পার্শ্বে) কোর্ট বিল্ডিং রাঙামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে পার্টির রাঙ্গামাটি জেলা (অস্থায়ী) কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি – ২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
বিশেষ অতিথি হিসাবে রাঙ্গামাটি – ২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার নির্বাচনি পরিচালনা কমিটির আহ্বায়ক অমর চাকমা, পার্টির রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মো. আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল চৌধুরী উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী যুব সংহতি, রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা।