Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাঙ্গামাটিতে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান, জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাঙ্গামাটি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে সকাল সাড়ে ১১টায় প্রথমে বিএনপির প্রার্থী, দুপুর সাড়ে ১২ টায় জামায়াতের প্রার্থী ও বেলা ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, রাঙ্গামাটির ৫ লাখ ৯ হাজার ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। সকল প্রার্থী একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার ও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা মনোনয়নপত্র জমা দেন।

এ পর্যন্ত রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০