Bhorer Darpan
৯ জানুয়ারী ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। কিরণ দে নগরের চান্দগাঁও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। তিনি পরিবার নিয়ে পটিয়ায় থাকতেন।দুর্ঘটনায় আহত হন তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) ও অটোরিকশা চালক মো. তারেক (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে ফেরার পথে ইছাখালী ভূমি অফিস এলাকায় ইটবোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পর কিরণ দে’কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত চালক ও নিহতের স্ত্রী-সন্তানদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০