Ibrahim Atiullah Anik
১৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় ২ কাউন্সিলরসহ গ্রেফতার ৩

রাঙ্গুনিয়ায় ২ কাউন্সিলর সহ গ্রেফতার ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট ফেজ-২’-এর আওতায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন রাঙ্গুনিয়া পৌরসভার বর্তমান কাউন্সিলর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (৫২), ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরী (৩৯) এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের প্রচার ও গবেষণা সম্পাদক ওমর ফারুক (৩৯)।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, সরকার ঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে গত ৩০ আগস্ট রাঙ্গুনিয়া থানায় পেনাল কোড ১৮৬০-এর ৪৪৮, ৩২৩, ৩৪৭, ৩৮৬, ৪০৬, ৪২০, ৩৮৮ ও ৫০৬(২) ধারায় একটি মামলা (মামলা নং–১৩, জিআর নং–৮৪/২০২৪) দায়ের করা হয়েছিল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব ধারায় অনধিকার প্রবেশ, মারধর, চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বুধবার দুপুরে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০