Ibrahim Atiullah Anik
৮ ডিসেম্বর ২০২৫, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক লড়াই কঠিন হতে যাচ্ছে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান : তারেক রহমান

রাজনৈতিক লড়াই কঠিন হতে যাচ্ছে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান : তারেক রহমান
ছবি : সংগৃহীত

সামনে রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে জানিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে।

দলের ভেতরে মনোনয়ন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জনের প্রেক্ষাপটেই এই কড়া বার্তা দেন তারেক রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনকে সামানে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে প্রার্থী মূখ্য নয়, মূখ্য তোমার দল। মূখ্য হচ্ছে ধানের শীষ। সুতারং এখানে ধানের শীষকেই গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, সামনের সময় অত্যন্ত কঠিন এবং ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। আন্দোলনের সময় যেভাবে মানুষকে বোঝানো হয়েছে, ঠিক সেভাবেই দেশ গড়ার পরিকল্পনার বিষয়েও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে- একজন বিশেষ কেউ ভালো, আর বাকি সবাই খারাপ। এটা গণতন্ত্রণের জন্য ডেঞ্জেরাস ব্যাপার।

তিনি বলেন, গত ১৬ বছর একটা দল প্রচার করতো শুধু তারাই ভালো আর বাকি সবাই খারাপ। ৫ তারিখের পর সেটির বোধহয় কোনো পরিবর্তন হয়নি। এখনো আবার এক ধরনের প্রচারণা চলছে যে একজন ভালো আর বাকি সবাই খারাপ। এসব প্রচারণা পরিবর্তন অত্যন্ত জরুরি।

বর্তমান দেশের অর্থনৈতিক দুরবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধংস। সেই অবস্থা পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারব না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০