Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে কৃষকদের ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজবাড়ীতে কৃষকদের ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এসিআই ক্রপ কেয়ার কুষ্টিয়া রিজিওন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দির বহরপুর তেতুলিয়া সমাজকল্যাণ সমিতির মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত ৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে অংশ নেয়—এসিবিন একাদশ, ফ্লোরা একাদশ, এসিফ্লো একাদশ, সালফক্স একাদশ, রোবানন একাদশ ও পাইরাজিন একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো শেষে এসিবিন একাদশ ও ফ্লোরা একাদশ ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ফাইনাল ম্যাচের সিদ্ধান্ত ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে এসিবিন একাদশ ফ্লোরা একাদশকে ৩–২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরো ইভেন্টকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শাখাওয়াত হোসেন গালিব, এসিআই ফরমুলেশন লিমিটেড পিএলসি কুষ্টিয়া রিজিওনের সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান, প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. তরিকুল ইসলাম, সিনিয়র টেরিটোরি ম্যানেজার মো. ফিরোজ আলী, টেরিটোরি এক্সিকিউটিভ মো. ইনায়েত হোসেন, সেলস প্রমোশন অফিসারবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসিআই ফরমুলেশনের মনোনীত পরিবেশক মেসার্স আকরামুজ্জামানের স্বত্বাধিকারী আকরামুজ্জামান।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, “কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল বাহক। মাঠে পরিশ্রমের পাশাপাশি তাদের মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করাও জরুরি। এ ধরনের খেলাধুলা কৃষকদের মাঝে ঐক্য, উৎসাহ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। কৃষকদের কল্যাণে এসিআই যে এমন উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০